শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রধানমন্ত্রীকে সোনিয়া গান্ধীর শুভেচ্ছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপারসন সোনিয়া গান্ধী। বুধবার (২ জানুয়ারি) সকালে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা।

নির্বাচনে জয় লাভের পর শেখ হাসিনাকে একাধিক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর মধ্যে আছেন– সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, চীনের রাষ্ট্রপতি শি জিংপিং ও প্রধানমন্ত্রী লি কিউয়াং, ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিং, নেপালের প্রধানমন্ত্রী খড়গ প্রসাদ শর্মা ওলি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, ভারতের মেঘালয়ের গভর্নর তথাগত রায়সহ আরও অনেকে।

রাষ্ট্র ও সরকার প্রধানদের কেউ টেলিফোনে আবার কেউ বার্তা পাঠিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। বিশ্বনেতারা শেখ হাসিনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তারা দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বৃদ্ধি ও জোরদার হবে বলে শুভেচ্ছা বার্তায় আশাবাদ ব্যক্ত করেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ