বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

শনিবার সুবর্ণচর যাচ্ছেন ঐক্যফ্রন্ট নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধানের শীষে ভোট দেয়ায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চার সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করবেন ঐক্যফ্রন্টের নেতারা।

শনিবার (০৫ জানুয়ারি) সকালে তারা সুবর্ণচর যাবেন বলে জানা গেছে।

সকাল দশটার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা সুবর্ণচরের উদ্দেশে রওনা হবেন।

মির্জা ফখরুলের সঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আসম আব্দুর রব ও সংশ্লিষ্ট নির্বাচনী আসন নোয়াখালী-৪ এর ধানের শীষের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান থাকবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, শনিবার ঐক্যফ্রন্ট নেতারা সুবর্ণচর যাবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনগত রাতে ধানের শীষে ভোট দেওয়ায় গণধর্ষণের শিকার ওই নারীর খোঁজ খবর নিতেই নেতারা সেখানে যাবেন।

ওই গৃহবধূ এবং তার স্বজনদের অভিযোগ, রোববার (৩০ ডিসেম্বর) নির্বাচনের দিন সেই নারী ধানের শীষে ভোট দিয়ে ফেরার পথে তাকে দেখে নেওয়ার হুমকি দেন আওয়ামী লীগ নেতা রুহুল আমিন। এরপর রাতে রুহুল আমিনের নেতৃত্বে ১০ জন মিলে ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তার স্বামী ও সন্তানদের বেঁধে রেখে তাকে বাইরে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। এছাড়া ওই দম্পতি এবং তাদের সন্তানদের পিটিয়ে জখম করেন তারা।

এরপর সকালে সেই নারীকে উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় ৫ জন গ্রেপতার হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ