বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘শপথ না নিয়ে ফের পুরনো ভুল করেছে বিএনপি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শপথ না নিয়ে ফের পুরনো ভুল করেছে বিএনপি।

তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনে বিএনপি অংশ না নিয়ে যে ভুল করেছিল, এবার শপথ না নিয়ে সেই একই ভুল করছে দলটি।

শুক্রবার (৪ জানুয়ারি) ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিএনপি ও ঐক্যফ্রন্ট জনরায়ের প্রতি সম্মান জানাতে ব্যর্থ জানিয়ে তিনি বলেন, ৩০ ডিসেম্বর জনগণ যে রায় দিয়েছে, যেটুকু রায় দিয়েছে এটা তাদের সম্মান করা উচিত। সেটা তারা সম্মান করতে ব্যর্থ।

ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নির্বাচন কমিশনে ভোট বাতিলের দাবিতে স্মারকলিপি দেয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এসব হচ্ছে বিরোধী দল সুলভ আচরণ। এসব দৃশ্য আমরা সব সময় দেখি।

ত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি বলেন, ছাত্রলীগ সময়ের চাহিদা পূরণে দায়িত্ব পালন করবে। উন্নয়নের পক্ষে বাংলাদেশের তরুণ সমাজকে সংগঠিত করবে। ছাত্রলীগ তো তারুণ্যের প্রতীক।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ