রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

প্রথমবার এমপি হয়েই মন্ত্রিসভায় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিট নিয়ে প্রথমবারের মত সংসদ সদস্য পদে জয়লাভ করে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন মোট আট জন।

শেখ হাসিনার নেতৃত্বে ৪৭ সদস্যের মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী ও তিনজন উপ-মন্ত্রী সরকার পরিচালনা করবেন। এদের মধ্যে অপেক্ষাকৃত নবীনরাই স্থান পেয়েছেন এবারের মন্ত্রিসভায়।

সিলেট-১ আসন থেকে প্রথমবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে এ কে আব্দুল মোমেন জয়লাভ করেন। মন্ত্রিসভায় তাকে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই মোমেন দীর্ঘদিন ওয়াশিংটনে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বরিশাল-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাহিদ ফারুককে প্রথমবারই মন্ত্রিসভায় ঠাঁই দিয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।

জামালপুর-৪ থেকে নির্বাচিত মো. মুরাদ হাসানকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং ময়মনসিংহ-৫ থেকে নির্বাচিত সংসদ সদস্য কে এম খালিদকে দেওয়া হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক শ ম রেজাউল করিমও প্রথমবার নির্বাচিত হয়ে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। টিভি টকশো’র পরিচিত মুখ রেজাউলকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

কুড়িগ্রাম-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মো. জাকির হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিও প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য।

শরীয়তপুর-২ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীমকে পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন শেখ হাসিনা।

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর পরিবর্তে এবারের নির্বাচনে নৌকার টিকিট পান সাবেক ছাত্রলীগ নেতা এনামুল।

চট্টগ্রামের প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে শিক্ষা উপ-মন্ত্রী করা হয়েছে। তিনি চট্টগ্রাম-৯ থেকে নির্বাচিত সংসদ সদস্য।

মন্ত্রিসভার এ সদস্যরা সোমবার ০৭ জানুয়ারি বিকেলে বঙ্গভবনে শপথ নেবেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ