রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

কারি আব্দুল বাসিতের স্ত্রীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের স্ত্রী ইন্তেকাল করেছেন।

মিশরের প্রসিদ্ধ কারি আব্দুল বাসিতের স্ত্রী ৫ম জানুয়ারি শনিবার মিশরের রাজধানী কায়রোর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মরহুমার জানাজার নামাজ কায়রোর মুস্তাফা মাহমুদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ওস্তাদ আব্দুল বাসিতের স্ত্রীর দোয়া অনুষ্ঠান সোমবার মিশরের হামিদিয়া শাজালিয়া মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

উল্লেখ্য, আব্দুল বাসিত মুহাম্মাদ আব্দুস সামাদ ১৯২৭ সালে মিশরে জন্মগ্রহণ করেন। প্রসিদ্ধ এই ক্বারি ১৯৮৮ সালে মৃত্যুবরণ করেন।

তার তিলাওয়াতের বিশেষ পদ্ধতি ও সুললিত কণ্ঠের জন্য তিনি বিশ্বখ্যাতি অর্জন করেছেন। মিসরের চারজন প্রসিদ্ধ কারির মধ্যে তিনি একজন। এছাড়াও তিনি মিশরের কুরআনিক সোসাইটির প্রথম সদস্য ছিলেন। মৃত্যুর ৩০ বছর অতিবাহিত হওয়ার পরও তার নাম মানুষের মুখে মুখে এখনো উচ্চারিত হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ