রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করবে ঐক্যফ্রন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি ও কারচুপি’র অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করা জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনী ট্রাব্যুনালে মামলা করবে। পাশাপাশি জাতীয় সংলাপ এবং পুনর্নির্বাচন দাবিতে জনমত গঠনে দেশব্যাপী জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সফর করবেন বলে জানা যায়।

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর বেইলি রোডে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের বাসায় এক বৈঠক হয়। জাতীয় ঐক্যফ্রন্টের এ বৈঠক শেষে ফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ভোটের অনিয়মের অভিযোগ নিয়ে শিগগিরই নির্বাচনী ট্রাইব্যুনালে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া জাতীয় সংলাপ এবং পুননির্বাচন দাবিতে জনমত গঠনে দেশব্যাপী জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা সফর করবেন।

তিনি আরো বলেন, সেনাবাহিনীকে নিস্ক্রিয় করে একাদশ নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে সরকার।এই নির্বাচন গোটা জাতি প্রত্যাখ্যান করেছে। আমরা পুননির্বাচন দাবি করছি।

বিকাল ৪টায় ড. কামাল হোসেনের বেইলি রোড়ের বাসবভনে এ বৈঠক শুরু হয়। দেড় ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জগলুল হায়দার আফ্রিক, নাগরিক ঐক্যের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ