বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

যেসব কাজ আগে করা হয়নি, সেসব কাজ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেসব কাজ আগে করা সম্ভব হয়নি, সেই কাজগুলো এবার সম্পাদন করা হবে; এটাই আমার বড় চ্যালেঞ্জ।’

মঙ্গলবার (৮ জানুয়ারি) নতুন করে দায়িত্ব পাওয়ার পর সচিবালয়ে তার নিজ দফতরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এবার আমাদের প্রথম চ্যালেঞ্জ হবে জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন। আমরা আগেও জঙ্গিবাদকে মাথাচাড়া দিতে দেইনি। আগামী দিনেও সেটা হতে দেব না।’

তিনি আরো বলেন, ‘আগের যেকোনো সময়ের মতো মাদকেও থাকবে জিরো টলারেন্স নীতি।  যেকোনো মূল্যে সমাজ থেকে মাদক দূর করা হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত যোগ্যতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করেছে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা এখন অনেক বেশি প্রস্তুত।

তিনি বলেন, ‘বিএনপি যদি আগামী দিনে কোনো আন্দোলন সংগ্রামে অংশ নেয়, সেটা নিতে পারে। কারণ এটা যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। তবে সেই আন্দোলনের নামে যদি নাশকতা করতে চায়, তাহলে তা যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।’

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ