শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

রুশ রাষ্ট্রদূত হত্যার দায়ে তুরস্কে ২৮ ব্যক্তির বিচার শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে কারলোভকে হত্যায় জড়িত থাকার দায়ে আংকারায় ২৮ ব্যক্তির বিচার শুরু করেছে দেশটির আদালত।

আংকারায় আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করার সময়ে ২০১৬ সালের ১৯ ডিসেম্বর তুরস্কের পুলিশ বাহিনীর সদস্য মেভলুত মের্ত আলতিনতাসের গুলিতে নিহত হন কারলোভ।

ঘটনার সময়ে আলতিনতাস দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন না। ঘটনাস্থলে উপস্থিত তুর্কি বিশেষ বাহিনীর গুলিতে প্রাণ হারায় হত্যাকারী।

১৬ ব্যক্তির বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং সন্ত্রাস সৃষ্টির অভিযোগ এনেছে। অন্যদিকে ১২ ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ থাকার অভিযোগ এনেছেন তুর্কি সরকারী কৌসুলি।

অভিযুক্তদের মধ্যে ১৩ ব্যক্তি থানা হাজতে আটক রয়েছেন আর বাকিদের অনুপস্থিতে বিচার চলছে। অনুপস্থিতে যাদের বিচার চলছে তাদের মধ্য অন্যতম হলেন আমেরিকায় স্বেচ্ছা নির্বাসিত কথিত তুরস্কের ধর্মীয় নেতা ফতেহউল্লাহ গুলেন।

তুর্কি সরকারি কৌসুলি অভিযুক্তদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডসহ নানা শাস্তির দাবি করেছে বলে জানা যায়। পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ