রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

নির্যাতিতা গৃহবধুর খোঁজ নিতে সুবর্ণচরে ইসলামী আন্দোলনের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোটের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে ধর্ষণের শিকার নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় বর্বরোচিত রোমহর্ষক ঘটনায় পারুল বেগমের ঘটনা সম্পর্কে জানা ও খোঁজ নিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকনের নেতৃত্বে আজ বুধবার এক প্রতিনিধি দল নোয়াখালী সদর হাসপাতালে আসেন নেতৃবৃন্দ।

অধ্যাপক আশরাফ আলী আকন পারুল বেগমের বিষয় জেনে বলেন, অতীতে কোনো জালেম টিকেনি নব্য জালেমরা ও টিকবে না। দুর্নীতি দুঃশাসন ও মাস্তনতন্ত্রের কারণে পারুল বেগমরা দিনের পর দিন নির্যাতিত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাস্তানদের সহযোগিতা করায় নিরীহ মানুষ মুখ বুজে জুলুম নির্যাতন সহ্য করে যাচ্ছে দিনের পর দিন।

তিনি বলেন, জাতি হিসেবে এই ঘটনা সবাইকে অত্যন্ত হেয় প্রতিপন্ন করেছে। কোন গণতান্ত্রিক দেশে এমন ঘটনা কল্পনা করা কঠিন। এই ঘটনা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতাকে হুমকির সম্মুখীন করেছে বলে মন্তব্য করেন ।

তিনি আরো বলেন, এই লজ্জা শুধু পারুল বেগম বা তার পরিবারের নয়, সমগ্র জাতির। সে নির্যাতিত নয় বরং নির্যাতিত হয়েছে মানবাধিকার।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা এসময় নির্যাতিতার চিকিৎসার খোঁজ খবর নেওয়ার পর তাকে নগদ অর্থ সহায়তা দেন।

অধ্যাপক আশরাফ আলী আকন হাসপাতালে সাংবাদিকদের বলেন, ভোটের অধিকার থেকে আওয়ামী লীগ মানুষকে বঞ্চিত করেছে। তাদের প্রতারিত করেছে। যেহেতু তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে, মানুষের বিরুদ্বে অবস্থান নিয়েছে সেজন্য তারা এখন শত্রুতে পরিণত হয়েছে।

তিনি বলেন, জনগণের বিরুদ্বে আওয়ামী লীগের অবস্থান নেওয়া দেশের রাজনীতিতে একটা দীর্ঘস্থায়ী ক্ষত সৃষ্টি করবে। আমরা মনে করি, একটা অন্ধকার যুগে প্রবেশ করল। বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থার প্রবর্তন করার তাদের যে নীল নকশা, সেদিকে তারা এগিয়ে গেল।

হাসপাতালে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি কেপ্টেন (অব.) ইব্রাহিম, ইসলামী কৃষক-মজুর আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম কবির, জেলা সভাপতি হাফেজ মাও. নজীর আহমাদ, মাও.শহীদুল ইসলাম, মাও. ফিরোজ আলম, আবদুল হান্নান প্রমুখ।

এর আগে সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয় থেকে রওয়ানা হন ইসলামী আন্দোলন নেতারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ