শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

ভারতীয় চ্যানেল সংস্কৃতির জন্য হুমকি: পাকিস্তান সুপ্রিমকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে ভারতীয় অনুষ্ঠান দেখানোর অনুমতি দেবে না সুপ্রিম কোর্ট। কেননা ভারতের এসব অনুষ্ঠান পাকিস্তানের সংস্কৃতিকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলেছেন পাকিস্তানের প্রধান বিচারপতি সাকিব নিসার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি দেশটির হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার প্রেক্ষিতে এ কথা বললেন বিচারপতি নিসার।

এর আগে হাইকোর্ট এক রায়ে বলেন, পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে ভারতীয় কোনো অনুষ্ঠান প্রচার করা যাবে না। হাইকোর্টের এমন রায়ের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে আপিল করেন পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি বা পেরমা। আর এ আপিলের শুনানির জন্য গঠিত তিন সদস্যের বেঞ্চের একজন বিচারপতি নিসার।

পেরমার চেয়ারম্যান সেলিম বেগ বলেন, ফিল্মিজিয়া চ্যানেলের ৬৫ শতাংশ অনুষ্ঠানই বাহিরের দেশের। সময়ে সময়ে তা ৮০ শতাংশ পর্যন্তও যায়।

তার কথার প্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন, ‘আমরা কোনো ধরনের ভারতীয় অনুষ্ঠান পাকিস্তানি চ্যানেলে প্রচার হতে দিব না। এটা আমাদের সংস্কৃতির জন্য হুমকিস্বরুপ।’ সূত্র: এনডিটিভি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ