শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

মেক্সিকোর সীমান্তে দেয়াল বরাদ্দ না পেয়ে ট্রাম্পের বৈঠক ত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্তে দেয়াল নিয়ে জটলা যেন দিন দিন বেড়েই চলেছে। এর জের ধরে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম ১৯ দিন ধরে বন্ধ রয়েছে। গতকাল বুধবার এ প্রসঙ্গে ডেমোক্র্যাটদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে বেরিয়ে যান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, চাক(সিনেট মাইনরিটি লিডার চাক শুমার) ও ন্যান্সির(হাউজ অব রেপ্রেজেন্টেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি) সঙ্গে শুরু হওয়া বৈঠক থেকে মাত্র বের হলাম, সময়টাই নষ্ট হলো।

চাক শুমার বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প স্পিকার পেলোসিকে জিজ্ঞেস করেছেন, ‘আপনি কি আমার দেয়াল নির্মাণের ব্যাপারে রাজি আছেন? পেলোসি বলেন, না।’ তখন প্রেসিডেন্ট ট্রাম্প উঠে দাঁড়ালেন এবং বললেন, ‘তাহলে আমাদের আলোচনা করার কিছুই নেই এবং তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন।’

ট্রাম্প এই বৈঠককে তার ভাষায় ‘সময়ের সম্পূর্ণ অপচয়’ বলে আখ্যায়িত করেছেন।  টুইটে ডেমোক্র্যাট দলের বড় নেতাদের উদ্দেশে লেখেন ‘বাই-বাই’।

বৈঠক শেষে বুধবার বিকেলে শীর্ষ কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা অভিযোগ করে বলেছেন, কর্মরত কেন্দ্রীয় কর্মকর্তাদের প্রতি উদাসীন ট্রাম্প অচলাবস্থা নিরসনে সমঝোতার চেষ্টা করছেন না।

চাক শুমার বলেন, দুর্ভাগ্যবশত, প্রেসিডেন্ট উঠে পড়েন এবং বেরিয়ে যান। তিনি স্পিকার(ন্যান্সি) পেলোসি’র কাছে জানতে চান, আপনি কী আমার দেয়ালের বিষয়ে একমত? তিনি বলেন, না। এরপর তিনি উঠে পড়েন এবং বলেন, তাহলে আমাদের আলোচনা করার কিছু নেই। একথা বলেই তিনি বেরিয়ে যান।

তিনি বলেন, একজন বদমেজাজি মানুষকে আমরা আবারও দেখলাম। কারণ, তিনি কোনও উপায় না পেয়ে বৈঠক থেকে বেরিয়ে যান।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ