শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংরক্ষিত নারী আসনের ৪৩টি আ.লীগের; জাপার ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৪৩টি পাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দল জাতীয় পার্টি পাবে ৪টি। এছাড়া ঐক্যফ্রন্ট পাচ্ছে ১ টি আসন।

সংরক্ষিত নারী আসনের অনুযায়ী সংসদের ৩০০ আসনের মধ্যে যে দল যতটি আসন, তার আনুপাতিক হারে ৫০টি আসন বণ্টন হবে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭টি আসন পেয়েছে। এই হিসাবে তারা পাবে ৪৩টি আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২টি আসন। এর বিপরীতে তারা পাবে ৪টি নারী আসন। বিএনপি ৮  আসন পাওয়ায় তারা পাবে ১টি আসন। বাকি ২টি আসন পাবে অন্য দলগুলো।

আসনগুলোতে দলগুলো এক বা একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একজন করে প্রার্থী দেওয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে না। তবে আসনপ্রতি একাধিক প্রার্থী থাকলে দলের সদস্যদের ভোটে একজন নির্বাচিত হবেন।

এদিকে বরাদ্ধ পাওয়া চার আসনে চারজনকে মনোনয়ন দিয়েছে জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ ওই মনোনয়নপত্রে স্বাক্ষর করেন।

এরা হলেন, পারভীন ওসমান (নারায়ণগঞ্জ), শাহীনা আক্তার (কুড়িগ্রাম), নাজমা আখতার (ফেনী), মনিকা আলম (ঝিনাইদহ)।

এরশাদের উপ–প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ