বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

সংসদে এবার ১৯ শতাংশ আন্ডার গ্র্যাজুয়েট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুশাসনের জন্য নাগরিক (সুজন) জানিয়েছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের মধ্যে ৫৬ এমপি আন্ডার গ্র্যাজুয়েট।  শতকরা হিসাবে যা ১৯ শতাংশ। এসএসসি পাস করেননি এমন এমপির সংখ্যা ১২ জন।

নির্বাচনের আগে দেয়া প্রার্থীদের হলফনামা যাচাই করে কেমন এমপি পেলাম, এ সংক্রান্ত একটি রিপোর্টের তৈরির জন্য এ তথ্য পায় সুজন।

সুজনের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ১২ এমপির শিক্ষাগত যোগ্যতা এসএসসির নিচে। এদের মধ্যে মহাজোটের ১১ জন এবং একজন জাতীয় ঐক্যফ্রন্টের।

এ ছাড়া শুধু এসএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৮। এইচএসসি পাস করেছেন এমন এমপির সংখ্যা ৩৬ জন। অর্থাৎ ৫৬ জন এমপি আন্ডার গ্র্যাজুয়েট।  শতকরা হিসাবে যা ১৯ শতাংশ।

সুজন আরও জানায়, এবার এমপিদের মধ্যে পেশা হিসেবে এগিয়ে রয়েছেন ব্যবসায়ীরা। ২৯৮ জনের মধ্যে ১৮২ জনের পেশা ব্যবসা। শতকরা হিসাবে যা ৬১ দশমিক ০৭ শতাংশ।

একেবারে পিছিয়ে নেই কৃষকও। এবারের সংসদে কৃষক রয়েছেন ১৩ জন। আইনজীবীর সংখ্যা ৩৮ ও চাকরিজীবী ১৪ জন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ