বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

আল্লাহর ঘরের মেহমানদের কষ্ট দেখতে চাই না: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হজ এজেন্সিগুলোর অনিয়মের কারণে হাজিরা নানা ধরনের হয়রানির শিকার হয়। তাদের যেন কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জে নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যমকে এসব কথা বলেন নতুন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

প্রতিমন্ত্রী আরো বলেন, হজ পালনকারীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আমার দায়িত্ব হবে আল্লাহর মেহমানদের সঠিকভাবে হজ পালনের সুযোগ করে দেওয়া।

তাদের চোখের পানি যেন কোনোভাবেই না পড়ে সেই কাজটি আমি চ্যালেঞ্জ নিয়ে করবো। আমি নিজে কোনো দুর্নীতি করবো না, অন্য কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। শুধু মুসলমানদেরই নয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মালম্বীদেরও সমান সুযোগ দেওয়া হবে।

তখন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহম্মদ রুহুল আমিন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ