বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘সারাবিশ্ব নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে, সংলাপের দাবি হাস্যকর’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সারাবিশ্ব একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে স্বীকৃতি দিয়েছে। এ পরিস্থিতিতে নির্বাচন নিয়ে জাতীয় সংলাপের দাবি হাস্যকর।

শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভার ও চারলেন সড়কের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারা (বিএনপি-ঐক্যফ্রন্ট) কী বললেন তাতে আমাদের কিছু আসে যায় না। বাংলাদেশের জনগণ কী বললো সেটা হলো বড় কথা। জনগণ বিপুলভাবে শেখ হাসিনার উন্নয়ন, গণতন্ত্র এবং সততার পক্ষে রায় দিয়েছে।

তিনি বলেন, এই নির্বাচন যদি তারা মনে করে সঠিক নয় তারা বলতেই পারে। আমরা বলবো এ দেশের জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগ-মহাজোটকে বিজয়ী করেছে। কাজেই এই নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন পৃথিবীর কোথাও নেই এবং বাংলাদেশেও নেই।

নির্বাচিত হয়েও সংসদে না আসার সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, এমন সিদ্ধান্ত অবৈধ।জনগণের রায়কে যারা অসম্মান করেছে সেটা কি বৈধ?

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ