রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

১০ লাখের বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী তিন বছরে ১০ লাখেরও বেশি স্থায়ী অভিবাসী নেবে কানাডা। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দেশটির পার্লামেন্টে এ ঘোষণা দেয়া হয়। খবর সিএনএন

দেশটির পার্লামেন্টে বলা হয়, ২০১৯ সালে তিন লাখ ৫০ হাজারেরও বেশি অভিবাসীকে নেয়া হতে পারে। ২০২০ সালে নেবে তিন লাখ ৬০ হাজার অভিবাসী এবং ২০২১ সালে নেবে তিন লাখ ৭০ হাজার অভিবাসীকে।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক মন্ত্রী আহমেদ হোসেন বলেন, ‘কানাডা এমন এক সংস্কৃতি গড়ে তুলেছে যেখানে সবাই স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। কানাডায় নতুনদের স্বাগতম।’

তিনি বলেন, ‘কানাডায় জন্মহার কমে গেছে এবং বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে গেছে। নতুন আসা জনশক্তি কানাডাকে আরও সমৃদ্ধ করবে।’

মন্ত্রী আহমেদ নিজেও একজন অভিবাসী। তিনি সোমালিয়া থেকে কানাডায় এসে বর্তমানে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবিশ্ব যেখানে অভিবাসী নীতিতে আরও কঠোর হচ্ছে সেখানে কানাডার এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।

কনাডা শরণার্থীদের সহযোগিতা দিতে সব সময় অগ্রাধিকার দিয়ে থাকে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সাল থেকে বিশ্বে ৬ কোটি ৮৫ লাখ শরণার্থী রয়েছে। আর কানাডা বৈশ্বিকভাবে এসব শরণার্থীদের ৫৬ লাখ ডলার সহায়তা দেয়।

সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ