শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা

কানাডায় ঠাঁই হলো ঘর পালানো সৌদি তরুণীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব থেকে পালানো ১৮ বছরের তরুণী রাহাফ আলকুনুনকে ঠাঁয় দিচ্ছে কানাডা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, তার দেশ আনন্দের সঙ্গে জাতিসংঘের অনুরোধ মেনে রাহাফকে সে দেশে আশ্রয় দেবে।

ট্রুডো জানান, কানাডা মানবাধিকার ও নারীর অধিকারকে সম্মান করে। ফলে জাতিসংঘ অনুরোধ করার পরে তারা সঙ্গে সঙ্গেই অনুমতি দিয়েছেন।

রাহাফ তার এই পালানো, ব্যাংককের বিমানবন্দরে নিজেকে আটকে রাখা ও শেষপর্যন্ত জাতিসংঘের সাহায্য পাওয়ার পুরো সময়টাতেই সোশ্যাল মিডিয়া ব্যবহার করেছেন।

রাহাফের অভিযোগ, তাকে জোর করে সৌদিতে ফিরিয়ে দেওয়া হলে তার পরিবার তাকে হত্যা করবে।

উল্লেখ্য, রাহাফ ইসলাম ত্যাগ করেছেন বলে জানিয়েছেন। আর এ কারণেই পরিবার থেকে কিছুটা চাপের মুখে ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ