শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

গাজায় ইসরায়েলি হামলায় এক নারী নিহত, আহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আযহার:  ইসরায়েলি সেনাবাহিনীর বিপক্ষে ফিলিস্তিনের দক্ষিণ-পূর্ব অঞ্চলে বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীদের উপর নির্বেচারে হামলা ও নির্যাতন চালায় ইসরায়েলি সেনারা। এতে এক নারী নিহত ও আহত হয়েছেন আরো ১৪ জন।

আল আরাবিয়া উর্দু নিউজের বরাতে জানা যায়, গতকাল শুক্রবার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের উপর এ নিষ্ঠুরতা চালায়।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে বলা হয়, বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলি সেনারা বুলেট, সাউন্ড বোম এবং সরাসরি বোমা বর্ষণ, টিয়ারগ্যাস বর্ষণের কারণে এক নারী নিহত ও ১৪ জন নাগরিক আহত হন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কাদের ফিলিস্তিনি এক নারীর মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, পূর্বগাজায় প্রতিবাদকালে এ নারী গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে একজন সাংবাদিকও ছিলেন বলে জানান তিনি। কিন্তু তার পরিচয় জানানো হয়নি।

উল্লেখ্য, ৩০ মার্চ ২০১৮ থেকে আজ পর্যন্ত গাজার সীমান্তে সংঘর্ষ অব্যহত রয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী গাজায় ফিলিস্তিনি প্রতিবাদকারীদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আসছে। যার ফলে এ পর্যন্ত ২৬০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৫ হাজারেরও বেশি।

আল-আরাবিয়া উর্দু থেকে ইসমা্ঈল আযহারের অনুবাদ

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ