রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

তুরস্কের সঙ্গে এবার যুদ্ধ বাধার আশঙ্কা সিরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কাজ শুরু হলেও নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে দেশটিতে।

সিরিয়ার ইদলিব সীমান্তে তুর্কি সেনা মোতায়েনের জেরে মানবিজে সামরিক উপস্থিতি জোরদার শুরু করেছে সিরিয়ার আসাদ সরকার। ট্যাঙ্ক থেকে শুরু করে মোতায়েন করা হয়েছে ভারী অস্ত্র।

এদিকে, সেনা প্রত্যাহারের প্রক্রিয়ার মধ্যেই দেইর আল জোর প্রদেশে মার্কিন জোটের বিমান হামলায় নিহত হয়েছে ১১ বেসামরিক নাগরিক।

আঙ্কারার বরাতে জানা যায়, মার্কিন সেনা প্রত্যাহারের পর সিরিয়ায় সন্ত্রাস-বিরোধী অভিযানের অংশ হিসেবে এই সেনা মোতায়েন। তবে আসাদ সরকারের অভিযোগ, ইদলিবে আশ্রয় নেয়া বিদ্রোহীদের রক্ষা এবং কুর্দি নির্মূলের জন্যই সেনা পাঠাচ্ছে তুরস্ক।

দেশটির এমন তৎপরতা রুখে দিতে মানবিজে এইমধ্যে সামরিক তৎপরতা জোরদার করেছে দামেস্ক। শনিবার মানবিজসহ আশপাশের এলাকায় সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় ভারী অস্ত্র।

কমান্ডার বলেন, ‘আমরা মানবিজের চারদিকে অবস্থান নিয়েছি। পুরো এলাকা আমাদের নিয়ন্ত্রণে। বিদেশি শক্তির যেকোনো হামলা যেকোনো মুহূর্তে প্রতিহত করতে আমরা পুরোপুরি প্রস্তুত।’

মার্কিন সেনা সরিয়ে নেয়া হলেও নিজেদের নিরাপত্তায় সিরিয়ায় ইরানি সেনাবাহিনীর অবস্থানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরাইল।

নিউইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাতকারে ইসরায়েলি সেনাপ্রধান বলেন, ২০১৮ সালে সিরিয়ার সামরিক স্থাপনায় ২ হাজারের মতো বোমা হামলা চালানো হলেও নতুন বছরে তা আরো জোরদার করা হবে।

গত শুক্রবার রাতে দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে দফায় দফায় হামলা চালানোর মধ্যেই এ ঘোষণা দিল তেল আবিব। সূত্র: নিউয়র্

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ