বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

৮ বছরের ফিলিস্তিনি শিশু ৮ মাসে হাফেজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তানের গাজা প্রদেশের ৮ বছরের শিশু আলা আওয়াজ মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

বার্তা সংস্থা ইকনার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল আওয়াজ গাজা প্রদেশের জাবালিয়া শহরের আল-ওমরী মসজিদে কুরআনের ক্লাসে অংশগ্রহণ করে অতি অল্প সময়ে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন।

প্রথমে তিনি কুরআন তিলাওয়াত শুনে প্রতিদিন এক পৃষ্ঠা করে মুখস্থ করতেন। পরবর্তীতে তিনি প্রতিদিন দুই অথবা তিন পৃষ্ঠা মুখস্থ করা শুর করেন। শেষে দিকে তিনি প্রতিদিন ১৬ পৃষ্ঠা করে মুখস্থ করেন।

এছাড়াও প্রতিদিন ৪৫ পৃষ্ঠা করে রিভাইজ করতেন। আলা আওয়াজ তার বাড়ির কাছে অবস্থিত আল-ওমরী মসজিদের কুরআন শিক্ষকের সাথে মাঝেমধ্যে সারাদিন থেকে কুরআন মুখস্থ করতেন।

কুরআন হেফজের প্রতি অনেক আকর্ষণ থাকার ফলে তিনি অতি অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।

৮ বছরের এই শিশু মাত্র ৮ মাসে সম্পূর্ণ কুরআন হেফজ করেছেন। আট মাস কুরআন হেফজ করে তিনি গাজা প্রদেশে রেকর্ড করেছেন। কারণ এরপূর্বে এতো অল্প সময়ে কেউ কুরআন হেফজ করেনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ