রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

অপরিবর্তিত প্রধানমন্ত্রীর পাঁচ উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রী পদমর্যাদার আগের পাঁচ উপদেষ্টাকে অপরিবর্তিত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তারা হলেন- মসিউর রহমান,  এইচ টি ইমাম,গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দিক ও তৌফিক-ই-এলাহী চৌধুরী।

সোমবার(১৪ জানুয়ারি) এই পাঁচজনকে ফের উপদেষ্টা নিয়োগ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

এই পাঁচ উপদেষ্টাই মন্ত্রীর পদমর্যাদা ও বেতন-ভাতা পাবেন। গত ৭ জানুয়ারি থেকে এই ৫ মন্ত্রীর নিয়োগ কার্যকরা ধরা হয়েছে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম রাজনৈতিক উপদেষ্টা হিসেবেই থাকছেন।

মসিউর রহমানকে অর্থনৈতিক, গওহর বিজভীকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক এবং তৌফিক-ই-এলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা করা হয়েছে।

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিককে নিরাপত্তা উপদেষ্টা হিসেবেই রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ