শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

ইরানে আট আরোহীসহ বিমান বিধস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। বোয়িং ৭০৭ ওই বিমানটিতে আটজন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ইরানের স্থানীয় গণমাধ্যম সোমবার জানিয়েছে, পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি বিধ্বস্ত হয়।

কিরগিজ এয়ারলাইনের বোয়িং ৭০৭ বিমানটি ভেঙে টুকরো হয়ে গেছে এবং এতে আগুন ধরে যায়।

খবর গালফ নিউজের বরাত জানা যায়, ইরান প্রেস নিউজ এজেন্সি সোমবার এক টুইট করেছে। সেটিতে বলা হয়েছে, ‘তেহরানের পশ্চিমে ভয়াবহ আবহাওয়ার মধ্যে সাফাদাস্তে’ বোয়িং ৭০৭ বিমানটি বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বোয়িং ৭০৭ কার্গো বিমানটি কিরগিজিস্তানের।

ইরানি গণমাধ্যম বলছে, পাইলট বিমানটির নিয়ন্ত্রণ হারানোর আগে রাজধানী তেহরানের কাছে কারাজে ‘ভুলক্রমে’ অবতরণ করেন।

খবরে বলা হয়েছে, বিমানটি কিরজিস্তানের বিশকেক থেকে যাত্রা করেছিল। এটি বিমানবন্দরের রানওয়েতে নামার চেষ্টা করেও ব্যর্থ হলে হয়।

স্থানীয় কর্তৃপক্ষ ওই দুর্ঘটনার পর ঘটনাস্থলে একটি হেলিকপ্টার এবং একটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে। তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ