বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

বর্ষার আগেই সড়ক মেরামতের কাজ শেষ করতে হবে: সেতুমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নির্দেশ দিয়ে বলেছেন, সড়ক-মহাসড়ক নির্মাণ কাজের গুণগত মান সুরক্ষায় গুরুত্ব দিয়ে আসন্ন বর্ষা মৌসুমের আগেই সড়ক বিভাগের প্রকৌশলীদের মেরামত এবং সংস্কারের কাজ শেষ করতে হবে।

আজ সোমবার (১৪ জানুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর প্রধান, চলমান প্রকল্পগুলোর প্রধান এবং সওজ’র জোন প্রধানদের সভায় এ নির্দেশনা দেন।

দখলদারদের কাছ থেকে মূলসড়ক উদ্ধারের ব্যাপারে ওবায়দুল কাদের বলেন, দেশের সড়ক-মহাসড়কের উপর স্থাপিত কাঁচাবাজার ও ভাসমান দোকানপাট উচ্ছেদ করে মূলসড়ক উদ্ধারের কাজ শুরু হয়েছে। এ কাজ সফলভাবে শেষ করতে হবে। পরবর্তী পর্যায়ে সড়কের পাশের অবৈধ স্থাপনা সরানোর উদ্যোগ নেওয়া হবে।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, বিআরটিএ’র চেয়ারম্যান মুহাম্মদ মশিয়ার রহমান, বিআরটিসির চেয়াম্যান ফরিদ আহমদ ভুইয়াসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ