বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হতে পারেন ট্রাম্পকন্যা ইভানকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা। এবার তিনি পেতে পারেন আরও বড় দায়িত্ব, হতে পারেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট।

বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। তিনি তার দ্বিতীয় দফার মেয়াদ সমাপ্ত  হওয়ার তিন বছর আগেই পদ ছাড়ার কথা জানিয়ে দিয়েছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে জল্পনা। কে হবেন বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট।

এই পদের জন্য বেশ কয়েকটি নাম শোনা গেলেও ইভানকার নামটা উল্লেখযোগ্য। সম্ভাবনার তালিকায় আছেন নিকি হ্যালিও। নিকি জাতিসংঘের দূত ছিলেন। সম্প্রতি তিনি ওই পদ থেকে ইস্তফা দিয়েছেন। আরও বেশ কয়েকটি নাম রয়েছে তালিকায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হয়েছিল বিশ্বব্যাংক। ওই ব্যাংকের অধিকাংশ শেয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। তাই বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কে হবেন, তা কার্যত ওই দেশই ঠিক করে দেয়।

২০১২ সালেও জিম ইয়ং কিমকে বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু সেবার কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন তিনি। নির্বাচনে লড়ে এই পদে আসতে হয়েছিল জিম ইয়ং কিমকে। এবারও তেমন কিছু হতে পারে বলে মনে করা হচ্ছে। তারপরও যদি ট্রাম্পেকন্যা দায়িত্ব পান, তাহলে তা নজিরবিহীন হতে পারে বলে মনে করা হচ্ছে।

আইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ