শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা।

ইরানে সামরিক কার্গো বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের রাজধানী তেহরানের কাছে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ তে পৌঁছেছে।

আজ সোমবার (১৪ জানুয়ারি) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে একথা বলা হয়।

ইরানের সেনাবাহিনীর বরাতে জানা যায়, বিমানটিতে মোট ১৬ জন আরোহী ছিলেন। বিধ্বস্তের পর শুধুমাত্র একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার জীবিত রয়েছেন, তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইরানের বিমান সংস্থার মুখপাত্র রেজা জাফরজাদেহ দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র আইআরআইবি’কে বলেন, ‘বোয়িং ৭০৭ নামের এই কার্গো বিমান আলবোর্জ প্রদেশের ফাত বিমানবন্দরে অবতরণকালে ছিটকে রানওয়ের বাইরে পড়ে যায়।’

আইআরআইবি জানায়, তেহরানের পূর্বে আলবোর্জ প্রদেশে ফাথ বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে পাইলট ভুল রানওয়ে নির্ধারণ করায় এ দুর্ঘটনা ঘটে। এটি একটি সামরিক কার্গো বিমান। এতে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে মাংস পরিবহন করা হচ্ছিল। সূত্র: এ এফপি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ