বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিমানে বিপজ্জনক যাত্রীদের হাতকড়া পরানোর সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্লাইট চলাকালে নিরাপত্তার জন্য বিপজ্জনক যাত্রীদের প্লাস্টিক ক্যাবলের তৈরি হাতকড়া পরানোর সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

গতকাল সোমবার এ তথ্য নিশ্চিত করেন বিমানের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

তিনি বলেন, বিমানের সেফটি মেন্যুয়াল অনুযায়ী আগে যাত্রীদের নিরাপত্তায় কেউ হুমকি হয়ে দাঁড়ালে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হতো।

এটি আরও আধুনিকায়নের সিদ্ধান্ত হয়েছে। তাই বিপজ্জনক যাত্রীদের নিয়ন্ত্রণে বিশেষ ক্যাবল হাতকড়া থাকবে। মূলত যাত্রীদের নিরাপত্তার বিবেচনা করেই এ পদক্ষেপ নিয়েছে বিমান।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি লন্ডন থেকে ঢাকা আসার পথে বিমানের বিজি ২০২ ফ্লাইটে একজন মদ্যপ যাত্রীকে ঘিরে অপ্রীতিকর ঘটনা ঘটে। বড় ধরনের ক্ষতি এড়াতে ও নিরাপত্তার স্বার্থে ওই যাত্রীকে ইন-ফ্লাইটে আটকে রাখা হয়।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ