বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

ভারতীয় ঋণে কেনা হবে আরো ৬০০ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় ঋণের টাকায় কেনা হবে ৬০০ বাস। পর্যায়ক্রমে আমদানি করা হবে বাসগুলো। সেগুলোর মধ্যে ৩০০টি বাস চলবে ঢাকায়। বাকিগুলো আন্তঃজেলা রুটে চলবে।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই ঢাকার রাস্তায় নতুন গণপরিবহন নামানোর আশা বিআরটিসির।বর্তমানে ৯২০টি সচল বাস রয়েছে বিআরটিসির। ৬০০বাস এলে বিআরটিসির বাসের সংখ্যা দাঁড়াবে ১৫২০টিতে।

ইতিমধ্যে প্রথম দফায় ২৯টি বাস এসে পৌঁছেছে বেনাপোল স্থলবন্দরে।

বিআরটিসি সূত্র জানায়, ভারতীয় ঋণের টাকায় কেনা হচ্ছে এসব গাড়ি। এই প্রকল্পের আওতায় আনা হবে ৩০০ দোতলা, ১০০ একতলা সাধারণ এবং ২০০ এসি বাস। দোতলা বাসগুলো ঢাকায় এবং একতলা বাস ঢাকাসহ বাইরের আন্তঃজেলা রুটে চলবে।

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া জানান, এপ্রিলের মধ্যে সবগুলো বাস আসবে। নতুন গণপরিবহনগুলো আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন হবে। নতুন বাসগুলোতে টেলিভিশন, সিসি ক্যামেরা, ওয়াফাই সুবিধাসহ আরামদায়ক আসন ও প্রশস্ত জানালা থাকবে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ