শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সংরক্ষিত নারী আসনে আ.লীগের ফরম বিতরণ শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার সকাল ১০টায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা যায়, ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে থেকে মনোনয়নপ্রত্যাশীদের ফরম কিনতে জমা দিতে হবে ৩০ হাজার টাকা। আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।

বিদ্যমান আইন অনুযায়ী, প্রতি ৬ আসনে একজন করে সংরক্ষিত মহিলা এমপি নির্বাচিত করার বিধান রয়েছে। সংসদের ৩০০ আসনের মধ্যে যে দলের যতটি আসন, তার আনুপাতিক হারে ৫০ আসন দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে। এবারের নির্বাচনে আওয়ামী লীগ ২৫৭ আসন পেয়েছে। এ হিসাবে তারা পাবে ৪৩ আসন। জাতীয় পার্টি পেয়েছে ২২ আসন। এর বিপরীতে তারা পাবে ৪ নারী আসন। বিএনপির নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট পেয়েছে ৮ আসন। এই অনুপাতে তারা পাবে ১ আসন। বাকি ২ আসন পাবে অন্য দলগুলো।

আইন অনুযায়ী, যে দলের অনুকূলে যতটি আসন নির্ধারিত হবে, দলগুলো সেই আসনপ্রতি এক বা একাধিক প্রার্থী মনোনয়ন দিতে পারবে। একজন করে প্রার্থী দেওয়া হলে ভোটাভুটির প্রয়োজন হবে না।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ