বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

'এক বছরের কম ও ৬৫ বছরের উর্ধ্বে নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১ বছরের কম ও ৬৫ বছরের বেশি বয়সী নাগরিককে সরকার বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ১০০ দিনের কর্মসূচি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জাহিদ বলেন, স্বাস্থ্য খাতে খুব একটা অব্যবস্থা নেই। যতটুকু আছে তাও থাকবে না। দ্রুত স্বাস্থ্য খাতে সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান চালানো হবে।

তিনি আরও বলেন, প্রতিটি বিভাগীয় শহরেই ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। এক বছরের নিচে শিশু এবং ৬৫ বছরের ওপরে বৃদ্ধদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করেছে সরকার।

বিভিন্ন হাসপাতালে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে সারাদেশের জনগণ তাদের অসুবিধার কথা জানাতে পারবেন।

ওয়েবসাইটের মাধ্যমে কী চিকিৎসা নেয়া দরকার তা জানা যাবে। পুরো বিষয়টি মন্ত্রী, তার সচিব এবং মন্ত্রণালয় তদারকি করবে বলে জানান তিনি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ