বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

কর্মকর্তাদের অন্যায় না করার শপথ পাঠ করালেন ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীসহ মন্ত্রণালয়ের বিভিন্ন দফতর ও প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের ‘অন্যায় না করার’ শপথ পাঠ করিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ।

বুধবার (১৬ জানুয়ারি)) সকালে আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ম প্রতিমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ শপথ বাক্য পাঠ করান।

প্রতিমন্ত্রীর সুরে সুর মিলিয়ে উপস্থিত সকলে ‘অন্যায় করব না অন্যায় হতেও দেব না’শপথ পাঠ করেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি নিজেও কোনো অন্যায় করব না, ধর্ম মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট কাউকে অন্যায় করতেও দেব না। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার সময় এ ওয়াদা করেছি। ধর্ম মন্ত্রণালয়ের মত পবিত্র মন্ত্রণালয়কে অপবিত্র করার কোনো সুযোগ দেয়া হবে না।

বর্তমান সরকার অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সেই ধারাবাহিকতা রক্ষার্থে সততার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই বলেও মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেন, ইসলামিক ফাউন্ডেশন প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজ করছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দেশের নাম প্রথম কাতারে চলে আসবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ