বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

কোম্পানির লাভ না হওয়ায় রাস্তায় হামাগুড়ির শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একদল নারী রাস্তায় হামাগুড়ি দিচ্ছেন।

চীনের পূর্বাঞ্চলীয় শহর তেংজহুয়ের একটি প্রসাধনী কোম্পানিতে কর্মরত ওই নারী কর্মচারীরা বার্ষিক মুনাফার লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারায় কোম্পানি তাদের এই শাস্তি দেয়।

ভিডিওতে দেখা যায়, শাস্তি দেওয়া সেই নারী দলটির দায়িত্বে আছেন একজন পুরুষ। তার হাতে রয়েছে কোম্পানির নামাঙ্কিত চীনের বড় একটি পতাকা। রাস্তায় চলাচল করা অনেক গাড়ির মধ্যেই নারী কর্মচারীরা হামাগুড়ি দিয়ে এগুচ্ছেন।

স্থানীয় সংবাদপত্রের সূত্রে জানা যায়, এ ঘটানা পুলিশ জানতে পেরেই ঘটনাস্থলে হাজির হয়। কর্মচারীদের শাস্তি দেওয়া বন্ধ করে।

স্থানীয় কর্তৃপক্ষ ওই কোম্পানিটির কার্যক্রম বন্ধ করার নির্দেশ দিয়েছে। চীনের বিদ্যমান আইনে কর্মচারীদের হেনস্তা করার কোন সুযোগ কোম্পানির নেই।

তারপরও চীনের কোম্পানিগুলো কর্মীদের হামাগুড়ি দেওয়ানো, কীট-পতঙ্গ খাওয়ানো, ঝাল কাঁচা মরিচ খেতে বাধ্য করা, মূত্রপান ও নানা ধরনের শারীরিক শাস্তি দেয় বলে অভিযোগ আছে অনেক আগ থেকেই।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ