বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

সিরিয়ায় আত্মঘাতী হামলা, ৪ মার্কিন সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার মানবিজ শহরে আত্মঘাতী বোমা হামলায় চার মার্কিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিন মার্কিন সেনা আহত হয়েছে। মার্কিন সরকারের বরাত দিয়ে রয়টার্স এ খবর জানিয়েছে।

বুধবার মানবিজ শহরের এ হামলা চালানো হয়। আইএস এ হামলার দায় স্বীকার করে জানায়, মার্কিন নেতৃত্বাধীন জোটের টহল টিমে এ আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।

এদিকে ইসরাইলভিত্তিক সংবাদমাধ্যম হারের্ৎজ জানায়, এ হামলায় চার মার্কিন সেনাসহ ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তবে এনিয়ে মার্কিন জোট তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে তুরস্কভিত্তিক গণমাধ্যম ইয়েনি সাফাক জানায়, ১৫ জন মার্কিন সেনাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। এতে ১৪ জন বেসামরিক নাগরিকসহ চার মার্কিন সেনা নিহত হয়েছে। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তবে এ গণমাধ্যম জানায়, মানবিজ শহরের কাছার আল উমারা রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটেছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ