শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বর্তমান সরকারের প্রতি সমর্থন জানিয়ে সম্পর্কের মাত্রা আরও ঘনিষ্ট করার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক আজ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বৈঠক করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত ওই বৈঠকে রাষ্ট্রদূত ইইউ’র পক্ষে এমন মনোভাব ব্যক্ত করেন।

এ বৈঠকে ২০২৪ সালে বাংলাদেশ যখন এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে প্রবেশ করবে, তখন বাংলাদেশ-ইইউ সম্পর্কের কাঠামো কেমন হবে তা এখন থেকেই এই বিষয়ে কাজ করার পরামর্শ দিয়েছে ঢাকায় নিযুক্ত ইইউ’র রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বৈঠক সম্পর্কে বলা হয়েছে, বৈঠকে নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রদূত রেনজি তেরিঙ্ক বলেছেন, ‘সুশাসন, অর্থনৈতিক উন্নয়ন, অভিবাসন, রোহিঙ্গা সঙ্কট, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতাসহ বাংলাদেশ-ইইউ সম্পর্কের সার্বিক বিষয়ে ইইউ’র সহযোগিতা এবং সমর্থন অব্যাহত থাকবে।’

এর আগে ঢাকায় নিযুক্ত শ্রীলংকার হাইকমিশনার জেনারেল এডব্লিউজেসি ডি সিলভা এবং নেপালের বিদায়ী রাষ্ট্রদূত ড. চোপলাল ভুশাল পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ