বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

‘দলিত বলে মায়ের মরদেহ সাইকেলে একাই বয়ে নিয়ে গেল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দলিত তাই মায়ের শেষকৃত্যে অংশ নিতে রাজি হননি প্রতিবেশীরা। একাই সেই দায়িত্ব পালন করল ১৭ বছরের সরোজ।

ভারতের ওড়িশার প্রত্যন্ত গ্রাম করপাবহলের হিন্দু দলিত পরিবারের বাসিন্দা সে। বাবার মৃত্যুর পর থেকে মা ও বোনের সঙ্গে মামা বাড়িতেই মানুষ হয়েছে সরোজ। দলিত বলে গ্রামে বিধিনিষেধের অন্ত ছিল না। তা বলে মায়ের মৃত্যুর পরেও যে কেউ এগিয়ে আসবে না সেটা ভাবতে পারেনি সে।

সরোজের মা (৩৫) জানকি সিংহানিয়া‌র মৃত্যু হয় দুর্ঘটনায়। জল আনতে গিয়ে পা ফস্কে পড়ে যান তিনি। তাতে চরম আঘাত লাগে মাথায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই শেষ।

চরম দুঃসময়েও যারা পাশে দাঁড়ালেন না তাদের কাছে দয়া ভিক্ষা না করেই একাই সে দায়িত্ব পালন করল সরোজ। একটি বাঁশের কাঠামো তৈরি করে তার উপর মায়ের দেহ রেখে সেটি সাইকেলের পিছনে বেঁধে একাই নিয়ে যায় সে ।

দলিত বলে গ্রামে শশ্মানেও নিষেধাজ্ঞা রয়েছে। তাই গ্রামের পাশের জঙ্গলে গিয়ে মায়ের দেহ সমাধিস্থ করে এ হিন্দুটি। হিন্দুস্তান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ