বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে, সংসদে যাবে: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির শুভবুদ্ধির উদয় হবে এবং তারা সংসদে যাবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ বৃহস্পতিবার সকালে আখাউড়ায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপির এখনও সংসদে যাওয়ার সময় আছে। তারা যে একেবারেই সংসদে যাবে না, তা মনে করি না। আমার মনে হয় বিএনপির শুভ বুদ্ধির উদয় হবে। এখনও যে সময় আছে, সেই সময়ের মধ্যেই বিএনপি সংসদে যাবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি যদি সংসদে না যায়, তাহলে জনগণই দেখবে, তাদের কী পরিণতি হয়। আমার এ বিষয়ে বলার কিছু নেই।’

এসময় যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ সরকারের এ মেয়াদে চূড়ান্ত করা হবে বলে জানান আনিসুল হক। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের পরিবারের সম্পদ বাজেয়াপ্ত করার কাজ গতবছর থেকেই শুরু হয়েছে। এই প্রক্রিয়া এখন চূড়ান্ত করা হবে।’

একাদশ সংসদ নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, ‘ওই রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছু বলব না।’

বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আইনমন্ত্রীর জন্য গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে। ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তিনি ট্রেনে চড়ে আখাউড়া আসেন। এসময় উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, যুগ্ন-আহ্বায়ক আবুল কাশেম ভূইয়া, সেলিম ভূইয়া, উপজেলা যুবলীগের যুগ্ন-আহ্বায়ক আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন নয়নসহ অন্যরা।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ