বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

‘বিচার না হলে ধর্ষিতা মেয়ের সঙ্গে আমাকেও হত্যা করো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণের বিচার না পেয়ে এক বাবা মেয়ের সঙ্গে তাকেও হত্যা করার আকুতি জানিয়েছেন। ঘটনা ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের র‍্যামবান জেলার।

এক বখাটে ১২ বছর বয়সীকে গণধর্ষণ করে। এতে যাযাবর মুসলিম গোষ্ঠীর ওই কিশোরী তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কিন্তু এর বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরলেও কোনো কাজ হয়নি।

মেয়েটির বাবা দুমান শাহ বলেন, আমার মেয়ের সঙ্গে যা ঘটেছে, তার কি কোনো বিচার বিশ্বে নেই? আমি বলি, যদি ন্যায়বিচার না থাকে, মেয়ের সঙ্গে আমাকেও হত্যা করা হোক।

গত ৪ জানুয়ারি অসুস্থ হয়ে পড়লে রোমসোর ভারনাল সারবাগনির কিশোরীকে জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকরা জানান, সে তিন মাসের অন্তঃসত্ত্বা। পাঁচ দিনের চিকিৎসা শেষে তাকে পরিবার বাড়ি নিয়ে আসে। এরপর কিশোরীকে পুলিশ হেফাজতে রাখা হয়।

ধর্ষিতার আত্মীয় আব্দুল গণি চৌধুরী হাসপাতালে সাংবাদিকদের জানান, তিন মাস আগে ওই কিশোরী পশু চরাতে মাঠে যায়। এ সময় তারই গ্রামের ৫ হিন্দু যুবক এসে ঘিরে ধরে। পরে এদের একজন তাকে ধর্ষণ করে।

কিশোরী অজ্ঞান হয়ে পড়ে। এরপর ক’জন তাকে ধর্ষণ করেছে, তা তার জানা নেই। জ্ঞান ফিরলে ওই বখাটেরাই এ ঘটনা কাউকে জানালে তাকে এবং পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেয়।

জানা যায়, গ্রামের ওই এলাকার ২০-৩০ ঘর মানুষের মধ্যে ওই কিশোরীর পরিবারই একমাত্র মুসলিম। কিশোরী পুলিশকে এক ধর্ষকের নামও বলেছে।

৪ জানুয়ারিই ধর্ষিতার মা বাদী হয়ে মামলা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে গ্রামের গাজা সিংয়ের ছেলে সঞ্জু সিংকে গ্রেপ্তার করেছে।

তবে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার এলাকাবাসী ফুঁসে উঠেছেন। গতকাল বুধবার তারা শ্রীনগর-জম্মু মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তারা ধর্ষকদের বিচার দাবি করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ