বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) থেকে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজের গতি আরও বাড়াতে এবং সৃজনশীলতার বিকাশে সংশ্লিষ্টদের দিক নির্দেশনা দেবেন তিনি।

জানা যায, জনপ্রশাসন মন্ত্রণালয় দিয়ে প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন শুরু করেছেন।

বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রী প্রেস উইং জানায়, বৃহস্পতিবার সকাল ১০টায় সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভা কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

পর্যায়ক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবগুলো মন্ত্রণালয় পরিদর্শন করবেন।

বিগত সরকারগুলোর মতোই প্রধানমন্ত্রী এবারও দায়িত্ব নেয়ার পর মন্ত্রণালয়ের কাজে গতি আনতে মন্ত্রণালয়গুলো পরিদর্শন করছেন। বিভিন্ন সমস্যা সম্পর্কে জানতে এবং সমাধান করতে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় করবেন এবং দিক নির্দেশনা দেবেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ