শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মুসলিম মুষ্ঠিযোদ্ধা মুহাম্মদ আলীর নামে বিমানবন্দর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম> বিখ্যাত মুসলিম মুষ্ঠিযোদ্ধা মুহাম্মদ আলীর নামে কেন্টাকিতে অবস্থিত লুইসভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বর্তমান নাম বদলে লুইসভিল মুহাম্মদ আলী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হচ্ছে বলে জানা যায়।

সংবাদ সংস্থা সিএনএনের বরাত দিয়ে জানা যায়, দীর্ঘ এক বছর গবেষণা করে ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পেশ করার পর লুইসভিল শহর কর্তৃপক্ষ বিমানবন্দরের নাম পরিবর্তনের এ ঘোষণা দিলো।

বিবিসি কর্তৃক শতাব্দির সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে মনোনীত ক্রীড়াবিদ, মানবতাবাদী ব্যক্তিত্ব মুহাম্মদ আলির প্রতি সম্মান জানিয়ে তার নামানুসারে এয়ারপোর্টের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

১৭ জানুয়ারি মোহাম্মদ আলির ৭৭তম জন্মদিনের একদিন আগে তার নামে বিমানবন্দরের নামকরণের ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছে সিএনএন।

নাম পরিবর্তন প্রসঙ্গে লুইসভিল এয়ারপোর্ট অথিরিটি বোর্ডের চেয়ারম্যান জিম উইলস বলেছেন, এ পদক্ষেপ বিশ্ববাসীর সামনে একটি নমুনা হয়ে থাকবে যে, এ মহান ব্যক্তিকে নিয়ে আমাদের কত গর্ব।

কে ছিলেন মুহাম্মদ আলী

বিখ্যাত ও জনপ্রিয় মুষ্টিযোদ্ধা মুহাম্মদ আলীর জন্ম ও বেড়ে ওঠা লুইসভিলে। ইসলাম ধর্মালম্বী মুহাম্মদ আলী নিজ ধর্ম বিশ্বাস সম্পর্কে গর্বের সঙ্গে কথা বলতেন। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘এখন আমি যাই করি না কেন,আল্লাহ তায়ালাকে খুশিকে করার জন্যই করি।’

১৯৪২ সালের ১৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসভিলাতে মুহাম্মদ আলী জন্মগ্রহণ করেন।  ১৯৭৫ সালে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর তিনি আমেরিকান মুসলিমদের আদর্শ ব্যক্তিত্বে পরিণত হন।

বিদ্যুতের মতো গতি, অবিশ্বাস্য ফুটওয়ার্ক এবং অকল্পনীয় শারীরিক নমনীয়তায় কিংবদন্তি এই বক্সার মোট ৬১টি লড়াইয়ের মধ্যে ৫৬টিতেই জিতেছেন। ৬১টি লড়াইয়ের মধ্যে ৩৭টি লড়াইয়ে প্রতিপক্ষকে নকআউট করে জিতেছেন। ক্রীড়া জীবনের শুরুর দিকেই কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী রিংয়ের ভেতরে ও বাইরে অনুপ্রেরণাদায়ী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

মুহাম্মদ আলী ১৯৭৮ সালের ১৮ ফেব্রুয়ারি ৫ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন। তখন বাংলাদেশ সরকার তাকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে। তার নামে পল্টনের বক্সিং স্টেডিয়ামের নাম রাখা হয়।

১৯৮০ সালে পারকিনসন্স রোগে আক্রান্ত হন। ৩২ বছর এ রোগে ভোগার পর ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে মারা যান তিনি। সূত্র: সিএনএন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ