বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

ইরান বিরোধী সম্মেলন বয়কটের জন্য ইউরোপের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মার্কিন সরকারের উদ্যোগে পোল্যান্ডে অনুষ্ঠেয় ইরান-বিরোধী সম্মেলন বয়কটের জন্য ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে যুদ্ধ-বিরোধী সংগঠন কোড পিংক। আগামী মাসে আমেরিকার উদ্যোগে পোল্যান্ডের রাজধানী ওয়ারশে এ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে।

সম্মেলনে যোগ না দেয়ার জন্য কোড পিংক ওয়েবাসইটের মাধ্যমে পিটিশন জমা দেয়া শুরু করেছেন। এ পিটিশনে ইউরোপের দেশগুলোকে ওই সম্মেলনে যোগ না দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সম্মেলন অনুষ্ঠানের কথা ঘোষণা করেছেন। কোড পিংক বলছে- ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে অপ্রয়োজনীয় দ্বন্দ্বে জড়াতে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

তারা বলছে, আমেরিকার যুদ্ধংদেহী সম্মেলনে যোগ না দিয়ে ইউরোপের উচিত ইরানসহ আঞ্চলিক দেশগুলোকে নিয়ে একটি সম্মেলনের আয়োজন করা।

পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর ইরানের ওপর অযৌক্তিক চাপ সৃষ্টির জন্য আমেরিকা পোল্যান্ডে এ সম্মেলন অনুষ্ঠানের চেষ্টা করছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ