বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

ইসরাইল সফরে গেলেন আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সংযুক্ত আরব আমিরাত বা ইউএই'র পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আন-নাহিয়ান এবং দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ইহুদিবাদী ইসরাইল সফর করেছেন।

এ সফরের জন্য গোপনীয়তার তেমন তোয়াক্কা তারা করেন নি এবং আবুধাবি থেকে তেল আবিব সরাসরি বিমানযোগে গেছেন। খবর পার্সটুডের

আবুধাবি থেকে সরাসরি বিমানযোগে তাদের তেল আবিব যাওয়ার খবর প্রথম দিয়েছেন ইহুদিবাদী ইসরাইলের সংবাদপত্র ইয়েদিয়ত আহরোনোতের সাংবাদিক ইতালি ব্লুমেন্টাল।

তিনি উল্লেখ করেন, জর্দাদের রাজধানী আম্মানে স্পর্শ না করে আবুধাবি থেকে ব্যক্তিগত একটি বিমান সরাসরি তেল আবিবে এসেছে।

ইসরাইলের বিশ্লেষক এদি কোহেন এ খবর পরে নিশ্চিত করেন। তিনি জানান, বিমানটি আবদুল্লাহ এবং ইউএই'র জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তাহনুন বিন জায়েদকে বহন করেছে।

তিনি আরো জানান, দুই আরব কর্মকর্তা তেল আবিবের রিজ কার্লটন লাক্সারি হোটেলে অবস্থান করছেন এবং স্থানীয় আরেনা বিপণী কেন্দ্র তাদের কেনাকাটা করতেও দেখা গেছে। এদিকে, সিরিয়ার সরকার বিরোধী নেতা বাসসাম জারাও টুইটার বার্তায় এ সফরের বিষয়টি নিশ্চিত করেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও'র কয়েকটি আরব দেশ সফরের পরই এ ঘটনা ঘটল। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলসহ কয়েকটি আরব দেশকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এ সফর করেছিলেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ