বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ক্ষমতার অপব্যবহার না করতে নেতাদের বার্তা দেবেন প্রধানমন্ত্রী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিজয় সমাবেশে নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার না করতে সতর্ক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বিষয়ে নেতাকর্মীদের দূরে থাকতে আহবান জানাবেন দলের সভাপতি।

শুক্রবার (১৮ জানুয়ারি) দুপু‌রে রাজধানীতে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

তিনি মনে করেন, মাদক নির্মূলে যে যুদ্ধ তাতে সবাইকে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা আসবে এ সমাবেশ থেকে। এছাড়া, প্রধানমন্ত্রী তার বক্তব্যে ২১শ সালের উন্নয়ন পরিকল্পনা বিস্তারিত তুলে ধরবেন।

সংরক্ষিত নারী আসন নিয়ে তিনি বলেন, দলের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বাড়ায় প্রার্থীও বেড়েছে। তবে, ত্যাগী নেতা-কর্মীদেরই এ পদের জন্য মূল্যায়ন করা হবে।

গত নির্বাচনে যারা মনোযোগ দিয়ে কাজ করেছেন তাদের অগ্রাধিকার দিয়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ