বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

মার্কিন চাপে মুক্তি পাচ্ছেন ফিলিস্তিনি ইসাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলিদের কাছে জমি বিক্রি করার অভিযোগে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ইসাম মুক্তি পেতে যাচ্ছেন।

ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্রের যৌথ নাগরিক ইসাম আকল যেকোনো দিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতে পারেন।তাকে সাজা দেয়ার পর ইসরাইলি সেনাবাহিনী বেশ কয়েকবার ফিলিস্তিনে প্রতিশোধমূলক অভিযান চালায়।

ইসাম আকলের মুক্তি নিয়ে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে কোনো বিবৃতি পাওয়া যায়নি এখনও।

গত ডিসেম্বরে পূর্ব জেরুজালেমের সঙ্গে সংযুক্ত ওল্ড সিটিতে ইসরাইলি ইহুদিদের কাছে জমি বিক্রির দায়ে দোষী সাব্যস্ত হন ইসাম। পরবর্তীতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেয় ফিলিস্তিন আদালত।

ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ১৯৬০ সালের দণ্ডবিধি লঙ্ঘন করায় রামাল্লাহ হাইকোর্ট তাকে দোষী সাব্যস্ত করেন। ওই বিধি অনুসারে কোনো বিদেশির কাছে ফিলিস্তিনি ভূমি বিক্রি দণ্ডনীয় অপরাধ।

ইহুদি সংগঠন আটেরেট কোহেনিমের মধ্যে মধ্যস্থাকারীর দায়িত্ব পালন করার অভিযোগ গ্রেফতার হন ইসাম। ওল্ড সিটিতে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠায় কাজ করছে আটেরেন কোহেনিম।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরাইল। পরবর্তীতে অখণ্ড জেরুজালেমকে নিজেদের রাজধানী দাবি করে অবৈধ ইহুদি রাষ্ট্রটি।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ