বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে ১৭ দিনে ৪০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নতুন বছরের ১৭ দিনে ভারতের রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। আল জাজিরার বরাতে এ তথ্য জানা গেছে।

আল জাজিরার প্রতিবেদনটিতে আরো বলা হয়, এ সময়ের মধ্যে রাজ্যটির অন্তত এক হাজার মানুষকে সনাক্ত করা হয়েছে যারা এই প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত।

সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস। এটি মানুষের মাধ্যমে ছড়ায়। গত বছর এই রোগে ভারতের অন্তত ১১০০ মানুষ মারা যান। আক্রান্ত হয়েছিলেন প্রায় ১৫ হাজার ভারতীয়।

গতকাল শুক্রবার (১৮ জানুয়ারি) রাজস্থান স্বাস্থ্য বিভাগ প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়েছে, জানুয়ারি মাসের ১ থেকে ১৭ তারিখের মধ্যে রাজ্যের ৪০ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া ১০৩৬ জনকে এই ভাইরাসে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। এ রোগে সবশেষ বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) একজনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়।

নিহতদের মধ্যে ১৬ জনেই জোধপুর জেলার বাসিন্দা। এ জেলায় আক্রান্তের সংখ্যাও সবচেয়ে বেশি, মোট ২২৫ জন। ভারতের রাজধানী দিল্লিতেও চলতি মাসে সোয়াইন ফ্লুতে দুইজনের মৃত্যুর খবর এবং ১৬৮ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ