শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মেক্সিকোয় তেলের পাইপ বিস্ফোরণে নিহত ২১; আহত ৭১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেক্সিকোয় একটি তেলের পাইপলাইনে বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছে, অগ্নিদগ্ধ ৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাতে দেশটির ত্লাহুয়েলিলপান শহরের কাছে একটি তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে। কী কারণে তেলের পাইপ ফুটো হয়ে গিয়েছিল তা এখনো জানা যায়নি বলে জানায় বিবিসি।

প্রাদেশিক গভর্নর ওমর ফায়াদ বলেন, পাইপের ফুটো দিয়ে গড়িয়ে পড়া তেল চুরি করতে স্থানীয়রা হুড়োহুড়ি করছিল। তারমধ্যেই হঠাৎ করে আগুন লেগে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

জরুরি বিভাগে ২১টি মৃতদেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। অগ্নিদগ্ধ আরও ৭১ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ওই এলাকা এখন প্রচণ্ড উত্তপ্ত হয়ে আছে। যে কারণে উদ্ধারকর্মীদের অপেক্ষা করতে হচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে রাতের আকাশে দাউ দাউ করে আগুন জ্বলতে ও কালো ধোঁয়ায় চারিদিক ছেয়ে যেতে দেখা গেছে। তার মধ্যে লোকজনের চিৎকার ও কান্নার আওয়াজও পাওয়া গেছে।

ওই পাইপলাইনটি মেক্সিকোর রাষ্ট্র ‍মালিকানাধীন কোম্পানি ‘পেমেক্স’ এর। ‍অতীতেও কোম্পানিটির পাইপলাইনে এ ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটেছে।

২০১৩ সালে মেক্সিকো সিটিতে কোম্পানির প্রধান কার্যালয়ে ‍বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়। তার আগের বছর পেমেক্সের একটি গ্যাস কারখানায় অগ্নিকাণ্ডে ২৬ জন প্রাণ হারায়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ