শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সেদিনই বুঝেছি, তুমি সাধারণ নও: মিশেলকে ওবামা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এখন বুঁদ হয়েছেন #10yearschallenge-এ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম—-কোনও প্ল্যাটফর্মই বাদ নেই। নিউজ ফিড ছেয়ে গেছে ২০০৯ এবং ২০১৯ সালের ছবিতে। কেউ কেউ শেয়ার করেছেন ২০০৮ এবং ২০১৮ সালের ছবিও।

একজন এই ১০ বছরে কতটা বদলেছেন, কী কী আমূল পরিবর্তন এসেছে তার চেহারায়, মূলত সেটাই নজরে আসছে এই চ্যালেঞ্জের মাধ্যমে। আমজনতা থেকে বলিউড, হলিউড, টলিউড সেলিব্রিটিরাও নাম লিখিয়েছেন এই চ্যালেঞ্জে। প্রতি মুহূর্তেই কেউ না কেউ শেয়ার করছেন, নিজের ১০ বছর আগের ছবি, আর এখনকার ছবি।

নেটিজেনদের এই হিড়িকের মধ্যেই নিজেদের পুরনো ছবি শেয়ার করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সাবেক ফার্স্ট লেডি এবং ওবামার স্ত্রী মিশেল ওবামা।

তবে এ ছবি ১০ বছরের পুরনো নয়। অনুমান, তার অনেক আগেই এই ছবি তুলেছিলেন বারাক ওবামা এবং তার স্ত্রী মিশেল।

গত ১৭ জানুয়ারি টুইট করে এই ছবি শেয়ার করেছেন ওবামা। সেইসঙ্গে স্ত্রীকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। আর লিখেছেন, ‘সেদিনও আমি জানতাম, এখনও বিশ্বাস করি যে, তুমি একজন আসাধারণ মানুষ।’

ওবামার এই পোস্টে আবেগপ্রবণ হয়েছেন মিশেলও। টুইট করে তিনিও লিখেছেন, ‘তোমায় অনেক ধন্যবাদ, সবসময় আমার পাশে থাকার জন্য। বাকি জীবন নিয়ে খুব এক্সাইটেড।’

মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বারাক ওবামার এই টুইট। ইতোমধ্যেই ৫ মিলিয়ন লাইক পড়ে গিয়েছে বারাক এবং মিশেলের এই ছবিতে। নেটিজেনরাও মিশেল ওবামাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা।

কেউ বলছেন, আমরা আপনাদের খুব মিস করি। কেউবা লিখেছেন, তার চোখে মিশেলই আজীবন আমেরিকার ‘ফার্স্ট লেডি’ হয়ে থাকবেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ