শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

সোহরাওয়ার্দীতে দুপুরে আ'লীগের মহাসমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আয়ামী লীগের জয়কে স্মরণীয় করে রাখতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বিজয় সমাবেশ’ এর আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শনিবার (১৯ জানুয়ারি) আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশ থেকে দুর্নীতি-মাদক-সন্ত্রাস রোধে অনুশাসনমূলক বার্তা দেবেন শেখ হাসিনা। সোহরাওয়ার্দী মাঠে ছোট-বড় ৫০-এর বেশি নৌকা ও বৈঠাসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সংবলিত ফেস্টুনে সাজানো হয়েছে।

দুপুর ১২টা থেকে  নাচ-গানের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান।দুপুর আড়াইটার দিকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সমাবেশস্থলে আসবেন।প্রধানমন্ত্রী আসন গ্রহণের পর শিল্পীরা সমবেত কণ্ঠে পরিবেশন করবেন ‘জিতবে এবার নৌকা’ গানটি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিবেদন করে ‘আপনার জন্য একটি নতুন সময়ের ইঙ্গিত’ কবিতা আবৃত্তি করবেন কবি রাসেল আশেকী।

মূল অনুষ্ঠান পরিচালনা করবেন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। সমাবেশে মঞ্চে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

গতকাল (১৮ জানুয়ারি) সকালে সোহরাওয়ার্দী উদ্যানে ওবায়দুল কাদের সার্বিক কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সামনে বিজয় সমাবেশে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণসহ দলীয় নেতাকর্মীদের উদ্দেশেও বিশেষ বার্তা দেবেন বলে জানান।

জানা গেছে, বিজয় সমাবেশ থেকে দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেবেন দলীয় প্রধান শেখ হাসিনা।

বেলা ১১টার পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলা একাডেমি গেট, রমনা কালি মন্দির গেট, টিএসসি গেট, চারুকলা গেট দিয়ে প্রবেশ করবে।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ