বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

‘১৪ দলের শরিকরা বিরোধী দলে থাকলে সংসদ প্রাণবন্ত হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৪ দলের সংসদ সদস্যরা জাতীয় পার্টির সঙ্গে বিরোধী দলের ভূমিকায় এলে জাতীয় সংসদ আরো প্রাণবন্ত হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।

শনিবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে দেশ ও মানুষের পক্ষে কথা বলব, সংসদকে কার্যকর করে তুলব। ইতোমধ্যেই জাতীয় পার্টির সংসদ সদস্যদের এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের বিরুদ্ধে বুদ্ধদেব বসু মাত্র একজনই বিরোধী দলের ভূমিকায় ছিলেন। স্বাধীনতার পরে ৭৩ সালের নির্বাচনেও স্বল্প সংখ্যক বিরোধী দলের সদস্যই সংসদকে প্রাণবন্ত রেখেছিলেন। আর বর্তমান সংসদে জাতীয় পার্টির ২২ জন সংসদ সদস্য, তারা চাইলে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

উল্লেখ্য, একাদশ জাতীয় নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের অংশ হয়ে নির্বাচন করলেও বিএনপি সংসদে না আসার সিদ্ধান্ত নেয়ায় জাতীয় পার্টি মহাজোটে থাকার সিদ্ধান্ত নেয়। গত সংসদে দলটি বিরোধী দলেই ছিল। তবে একে সবাই ‘গৃহপালিত বিরোধী দল’ হিসেবে জানতো।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ