বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

বাড়ি বাড়ি গিয়ে পিৎজা দিচ্ছেন প্রেসিডেন্ট বুশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মার্কিন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে খাবার হিসেবে পিৎজা বিতরণ করছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি অচলাবস্থার কারণে বেতন পাচ্ছেন না এসব কর্মী। কর্মকর্তাদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে আরো বলা হয়, এ পিৎজা বিতরণ শেষে সাবেক মার্কিন এ প্রেসিডেন্ট তার ইন্সটাগ্রাম একাউন্টে তার ছবিসহ একটি পোস্ট দে

জর্জ বুশ লিখেন, ‘আমি আমাদের সিক্রেট সার্ভিস ও ফেডারেল সরকারের অধীনে কর্মরতদের প্রতি কৃতজ্ঞ। তারা প্রায় একমাস যাবত কোনো ধরনের বেতন ছাড়াই দেশের জন্য কাজ করে যাচ্ছেন।’

দ্রুত অচলাবস্থা নিরসনের দাবি জানিয়ে বুশ বলেন, ‘এখন রাজনীতিকে একপাশে ফেলে একসঙ্গে কাজ করা উচিত। যাতে অচলাবস্থা পুরোপুরি শেষ হয়ে যায়।’

প্রসঙ্গত, গত ২৪দিন যাবত যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রায় ৮ লাখ কর্মীকে বাধ্যতামূলক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। যাদের মধ্যে হোয়াইট হাউজ কর্মকর্তারাও রয়েছেন বলেও জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ