বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

ভারতে সোয়াইন ফ্লু আক্রান্তে নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কয়েকটি রাজ্যে সোয়াইন ফ্লু আক্রান্তে এ পর্যন্ত ৪০ জন নিহতের খবর পাওয়া গেছে।

জানা গেছে, জানুয়ারি মাসেই রাজস্থান রাজ্যে সোয়াইন ফ্লুতে ৪০ জন মারা গেছে। আরো এক হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

নয়াদিল্লিতে এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। গত ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে ১৬৮টি আক্রান্ত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে।

শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রাজস্থান এবং নয়াদিল্লিতে সোয়াইন ফ্লুর সংক্রমণ বেড়ে গেছে।

খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়া এই এইচ১এন১ ভাইরাসে গত বছর দেশটিতে একহাজার ১০০ জন মারা গেছেন। আর আক্রান্ত হয়েছে ১৫ হাজার।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ