বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্র-রাজনীতিতে উলামাদের উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: পীর সাহেব চরমোনাই দারুল আজহার মাদরাসায় ১২ শিক্ষার্থীর কোরআনের সবক প্রদান জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন কমিটি ঘোষণা ‘তেল-গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বাড়ায় জনগণের নাভিশ্বাস’ ঝালকাঠিতে খতমে নবুয়ত সম্মেলন সফল করতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শীলন বাংলাদেশ-এর ১২৩-তম সাহিত্য সভা শুক্রবার ‘ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ’ ‘১২ অক্টোবরের মধ্যে ওয়ার্ডভিত্তিক ডেঙ্গু সংক্রমণের হার জানা যাবে’ কাম্য কুরআনি বিধি ঢাবিতে নিকাব নিয়ে কটূক্তির অভিযোগ, শিক্ষিকা তাসনিম সিরাজকে বহিষ্কারের দাবি ছাত্র জমিয়তের

ভূমধ্যসাগরে মৃত্যুর মুখে ১৭০ অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভূমধ্যসাগরে অভিবাসীদের দুটি জাহাজডুবির ঘটনায় অন্তত ১৭০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বরাতে জানা যায়, লিবিয়া উপকূল ও ভূমধ্যসাগরের পশ্চিমাঞ্চলে এই দুটি জাহাজডুবির ঘটনা ঘটে।

হতাহতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি। ১১৭ জন যাত্রী নিয়ে লিবিয়া উপকূলে জাহাজডুবির তথ্য জানায় ইতালির নৌবাহিনী। অন্যদিকে ৫৩ জন যাত্রী নিয়ে আলবোরান সাগরে নিখোঁজ হয় আরেকটি জাহাজ।

এ ঘটনায় উদ্ধারকাজ চালাচ্ছে মরক্কো ও স্পেন। ২৪ ঘন্টা সাগরে ভেসে থাকার পর, একজনকে জীবিত উদ্ধার করে মরোক্কো কর্তৃপক্ষ।

গেলো বছর ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কমপক্ষে দুই হাজার দুইশ মানুষের মৃত্যু হয়। ইউরোপে ঢুকতে গিয়ে এমন মৃত্যু মেনে নেয়া যায় না বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই-কমিশনার ফিলিপো গ্রান্ডি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ